০৪ জুলাই, ২০২২ ০৯:৫৬ পিএম

চমেকে ডা. মিজানের ওপর হামলা, শাস্তি চেয়ে শিক্ষক সমিতির বিবৃতি

চমেকে ডা. মিজানের ওপর হামলা, শাস্তি চেয়ে শিক্ষক সমিতির বিবৃতি
বিবৃতিতে চমেক শিক্ষক সমিতির নেতারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রিয়াজুল ইসলাম বিরুদ্ধে অবিলম্বে যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সিনিয়র শিক্ষক ডা. মিজানুর রহমান চৌধুরীর ওপর হামলাকারী রিয়াজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।

আজ সোমবার (৪ জুলাই)  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক ও সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে চমেক শিক্ষক সমিতির নেতারা রোববার (৩ জুলাই) সকাল ১১টায় হাসপাতালের ৬ নং লিফটের সামনে ডা. মিজানুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান, এবং অবিলম্বে উক্ত  ঘটনার সাথে জড়িত রিয়াজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শিক্ষক নেতারা বলেন, ‘কোভিড মহামারির এই ক্রান্তিলগ্নে যখন চিকিৎসক সমাজ রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, ঠিক এমনি সময়ে কতিপয় রোগীর স্বজন পরিচয়ে বহিরাগত উশৃঙ্খল ব্যক্তি হাসপাতালের সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ ও চিকিৎসা সেবা বিঘ্নিত করার অপচেষ্টা চালায়।’

তারা বলেন, ‘সকাল ১১টায় ডা. মিজানুর রহমান চৌধুরী হাসপাতালের মূল ভবনের নিচতলায় ডাক্তার ও কর্মচারীদের জন্য নির্ধারিত ৬ নং লিফটে আরোহণ করে ৫ তলার ২৬নং ওয়ার্ডে ডিউটিতে যাচ্ছিলেন। এমন সময় রিয়াজুল ইসলাম জোরপূবর্ক ওই লিফটে উঠতে গিয়ে ডা. মিজানুর রহমানের শার্টের কলার ধরে টানা হেঁচড়া করে তাঁর শার্ট ছিঁড়ে ফেলে, এবং কিল ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় বিভিন্ন ধরণের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে রিয়াজুল।’

বিবৃতিতে চমেক শিক্ষক সমিতির নেতারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রিয়াজুল ইসলাম বিরুদ্ধে অবিলম্বে যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত